ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০০
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

মহাদেবপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুধবার (১লা জুলাই) দুপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ গোলাম রব্বানী।

অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহারুল ইসলাম, খাজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোঃ বেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল হান্নান, সাবেক ভিপি এনামুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এমপি ফজলে হুদা বাবুল কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার ও গাছের চারা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram