ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2026

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। বেকার যুবক যুবতীরা নিজেকে পরিবার ও সমাজের বোঝা মনে করে হতাশায় মাদকে আসক্ত হচ্ছে। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলে মাদক থেকে দূরে থাকবে। বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন লোকদের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে প্রতি মাসে ইউনিয়ন ভিত্তিক একটি করে মাদক বিরোধী সভা ও সেমিনার করা প্রয়োজন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, বীর মুক্তিযোদ্ধা ফজলু হক কাজী, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, সাংবাদিক আল-আমিন দেওয়ান প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram