ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : জুন ৩০, ২০২৬

শান্তিগঞ্জে 'সামার ফেয়ার ২০২৬'-এর উদ্বোধন

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৪ দিনব্যাপী 'সামার ফেয়ার ২০২৬'-এর আয়োজন করেছে উদ্যোক্তা কমিউনিটি বাংলাদেশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ফিতা কেটে শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন। এরপর মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন তিনি।

এসময় আনছার উদ্দিন বলেন, বেকারত্ব দুর করতে উদ্যোক্তাদের নিয়ে এমন আয়োজন প্রশংসার দাবিদার। এই ধরনের মেলার আয়োজনের ফলে শিক্ষিত বেকার যুবক-যুবতিরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই মেলাকে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উদ্যোক্তা কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ সায়মন জানান, ২৯ জুন থেকে শুরু হওয়া সামার ফেয়ার চলবে ২ জুলাই পর্যন্ত। এতে দেশের বিভিন্ন প্রান্তের ৩২ জন উদ্যোক্তা তাদের প্রদর্শনী স্টল নিয়ে অংশ নেন।

তিনি আরও জানান, 'দেশব্যাপী 'ক্ষুদ্র উদ্যোক্তা' তৈরী করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে যেসব নারীরা ব্যবসায় নিজেকে তুলে ধরতে চান তাদেরকে সহযোগিতা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মুল লক্ষ্য।'

সামার ফেয়ারে পাওয়া যাবে ট্রেন্ডি জুয়েলারি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ড্রেস, হোম ডেকর আইটেম, হোম হ্যান্ড চুড়ি, হোম মেইড কেক, রেডি-আনরেডি টু পিস, থ্রি পিস, পারফিউম ও আতর, কসমেটিকস্ ও স্ক্রিন কেয়ার সামগ্রী, ব্যাগ ও শিশুদের খেলনাসামগ্রী।

মেলার উদ্বোধকালে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, প্রতিষ্ঠানটির সহযোগী মোহাম্মদ অপু মিয়া, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল মিয়াসহ আরো অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram