ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2026

ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (২৯ জুন) দিবাগত রাতে গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় তিনটি যানের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান।

নিহতের নাম ইসমাইল ঘরামী বাবু (২৮)। তিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে। আহতরা হলেন— মোটরসাইকেলের আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) এবং তাদের সঙ্গে থাকা তাপস (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা যানবাহন, একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের চালক ইসমাইল ঘরামী বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয়দের অভিযোগ, বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও আহতের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। দুর্ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা যানটি শনাক্ত করা সম্ভব হয়নি।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়রা কল দিয়ে বিষয়টি আমাদের জানায়। তারপর ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করা হয়। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram