ঢাকা
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৭
logo
প্রকাশিত : জুন ২৯, ২০২৬

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা বহিষ্কার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া (২৫) কে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়ের রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও স্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রুবেলকে সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক পদ এবং বাউফল উপজেলা ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের রুবেলের সঙ্গে কোনো ধরণের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ খান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ জানান, দলের শৃঙ্খলা ও আদর্শের ব্যাপারে ছাত্রদল কোনো ধরণের আপোস করেনা। সংগঠনবিরোধী বা আইনবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী রুবেল ভূঁইয়াকে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোনো কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২৬ জুন ইয়াবাসহ রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে বাউফল থানা পুলিশ। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই দলীয়ভাবে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram