ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৪
logo
প্রকাশিত : জুন ২৮, ২০২৬

বিরামপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: শিশুদের অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ জুন) সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহারিয়ার পারভেজ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তাহিরুল ইসলাম।

পরিদর্শনকালে কর্মকর্তারা স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং অভিভাবকদের নির্ধারিত বয়সী শিশুদের অবশ্যই ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তারা বলেন, ভিটামিন 'এ' শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বিরামপুর উপজেলায় ১৩ হাজার ১১০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৪৪০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ১১ হাজার ৬৭০ জন শিশু রয়েছে।

এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নে ১৬৮টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ১৬৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন ৩৩৮ জন স্বেচ্ছাসেবী ও ২১ জন প্রথম সারির সুপারভাইজার।

এছাড়া বিরামপুর পৌরসভায় ৪ হাজার ৪০০ জন শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪০০ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪ হাজার শিশু রয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে পরিচালিত এ জাতীয় কর্মসূচির মাধ্যমে উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবকের প্রতি নির্ধারিত বয়সী শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram