ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মৌচাক পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। যার ফলে বিশুদ্ধ পানির সংকটসহ শিশু ও বৃদ্ধরা অসুস্থ পড়ে। এক দিকে লোডশেডিং অন্যদিকে অতিরিক্ত বিলের ঝামেলা।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় বিক্ষোভের এক পর্যায়ে পল্লীবিদ্যুতের মৌচাক জোনাল অফিস ঘেরাও করে প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, মোঃ সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, ইমরান বাদশা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এক সপ্তাহ ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছিনা। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে চার থেকে পাঁচ ঘন্টা পর পর বিদ্যুৎ আসে তাও আবার ১০ মিনিটের জন্য। বাসা বাড়িতে বিশুদ্ধ পানির সমস্যা। তাছাড়াও অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক তারা ডিউটি শেষ করে ঠিকমতো ঘুমাতে বা বিশ্রাম নিতে পারেনা।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকালে এলাকাবাসী লোডশেডিং এর কারণে অফিস ঘেরাও করে। পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে তারা চলে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram