ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

বিজিবির অভিযান বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকা থেকে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে ৩টি অবৈধ বিদেশি পিস্তল, ২টি কুকি চাপাতিসহ বিপুল পরিমাণ বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। তবে, বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিজিবি উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক থানায় জমা ও মামলা দেয়নি বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান।

সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় অব্যাহত তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) বৃহস্পতিবার ভোররাতে বড়লেখা সীমান্তে এই বিশেষ অভিযান চালিয়েছে।

বিজিবি জানিয়েছে, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক নিয়ে আসার পরিকল্পনা চালায়। সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ স্থানকে কাজে লাগিয়ে চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সম্ভাব্য রুটসমূহে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকয় তল্লাশি চালিয়ে বিজিবির টহল বাহিনী ৩টি বিদেশি পিস্তল, ২৩টি উচ্চ বিস্ফোরক টিউব, ২৪টি ডেটোনেটর, ১৫মিটার ডেট নেটর কর্ড, ২টি কুকি চাপাতি উদ্ধার করেছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, সীমান্তে বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জানান, বিজিবি উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিষ্ফোরক এখন পর্যন্ত থানায় জমা এবং কোনো মামলাও দেয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram