ঢাকা
logo
প্রকাশিত : June 25, 2026

গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: শিশুদের পুষ্টিহীনতা ও রাতকানা রোগ প্রতিরোধে দেশব্যাপী আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশিদ রশিদ বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ৭১ হাজার ১৩৫ জন শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লক্ষ ৮৭ হাজার ৮৩৯ জন শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গাজীপুর জেলায় সর্বমোট ৫ লক্ষ ৫৮ হাজার ৬৭৪ জন শিশু ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাখা হয়েছে।

এ লক্ষ্যে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ১ হাজার ৮৭ টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৪৯৮ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও ২ হাজার ১৭৪ জনস্বেচ্ছাসেবী নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুমৃত্যুর ঝুঁকিও কমে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, “প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো শিশু যেন এই কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নজির মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, ডাক্তার সাবিকুন্নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। স্বাস্থ্য বিভাগ ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram