ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

সোনাগাজীতে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ভিডিও ভাইরাল

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী কিশোর গ্যাং সদস্যদের হুমকিতে আত্মগোপনে রয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারের হাজী আলী আকবর মার্কের তাফরিহা টেইলার্সের মালিক দেলোয়ার হোসেনের কাছে কয়েক দিন আগে কিশোর গ্যাং সদস্য শান্ত একটি পুরাতন প্যান্ট সেলাই করতে দেন। বকেয়া টাকা পাওনা থাকায় তার পুরাতন প্যান্ট সেলাই করে নাই বলে জানালে সে ক্ষিপ্ত হয়। শান্ত'র নেতৃত্বে আকরাম, জিসান, ইমাম ও ফাহিম সহ কিশোর গ্যাং সদস্যরা গত ২১ জুন ওই দোকানে ঢুকে কর্মচারী রাহদুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে। দোকান মালিক দেলোয়ার হোসেন তাকে বাঁচাতে এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকেও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এমন ভিডিওটি বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদীকে বারবার ফোন দেওয়ার পরও তিনি মামলা করছেননা।

ভুক্তভোগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, তিনি কিশোর গ্যাং সদস্যদের হুমকিতে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram