ঢাকা
logo
প্রকাশিত : June 24, 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় প্রতিবন্ধী নাগরিক আটক, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত থেকে এক ভারতীয় প্রতিবন্ধী নাগরিককে আটক করেছে বিজিবি। পরবর্তীতে বিজিবি তাকে আটক করে ভারতে ফেরত পাঠানোর জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

আটককৃত ব্যক্তি ভারতের বিহার রাজ্যের মধুপুরা জেলার উধা কিশানগঞ্জ থানার সাহাপুর গ্রামের মৃত অরবিন্দ প্রসাদ সিংয়ের ছেলে শ্রী শ্রীজিব কুমার সিং (৫৫)। আটককৃত ভারতীয় নাগরিককে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। পরে বিজিবির দায়ের করা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করে গোমস্তাপুর থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় আটক ভারতীয় নাগরিক শ্রীজিব কুমার সিংকে রাধানগর ইউনিয়নের টমপাড়া মোড়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম মুঠোফোনে জানান, বিজিবি তাকে সীমান্ত এলাকা থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। হিন্দি ভাষায় কথা বলায় ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় নাগরিক। বিজিবি তার বিরুদ্ধে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ তুলে মামলা করেছে। আটক ব্যক্তি সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল বলে জানান ওসি।

এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি নওগাঁ ১৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমকে।

বিভীষণ বিওপির নায়েক সুবেদার মিজানুর রহমান মুঠোফোনে বলেন, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে গোমস্তাপুর থানায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক ভারতীয় নাগরিকের দুই হাতের কজ্বি নেই এবং সীমান্ত এলাকায় সে ভিক্ষাবৃত্তি করছিল বলে জানায় বিজিবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram