ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৬৬০ জন কৃষককে কৃষি সহায়তা প্রদান করা হবে। প্রতিজন কৃষক ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

কৃষকরা এ ধরনের সহায়তা কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram