

শরীফ আল আমিন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: “করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দেশীয় বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপসহকারী কৃষি অফিসার মোঃ নুর কবির, নাসিম উদ্দিনসহ কৃষক, কৃষাণী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেলা সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়। মেলায় বিভিন্ন স্টলে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফলসহ নানা দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়।
