ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৮
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

পীরগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।

বুধবার সকালে পীরগঞ্জ লাচ্ছি নদীর ব্রিজ সংলগ্ন ওয়ালটন প্লাজার চত্বরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, পীরগঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার মেহেদী আহমেদ, পীরগঞ্জ পূবালী ব্যাংকের ম্যানেজার পরেশ চন্দ্র রায়, আর বি ইলেকট্রনিক ওয়ালটন শোরুমের প্রোপাইটার রাজিউর রহমান রাজু, সমাজসেবক খায়রুল ইসলামসহ আরো অনেকে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওয়ারিশ ইয়াজদানী ও পীরগঞ্জ ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে ডায়াবেটিস ও জেনারেল ফিজিশিয়ান ডাক্তার শ্রীকান্ত রায় শতাধিক রোগীর চিকিৎসা প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram