ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৪
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

কটিয়াদীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৪ আওয়ামী লীগ নেতা আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমিন শাকিল, মসূয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আল-আমিন এবং পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন।

সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জামাল মিয়া (৪০) পৌরসভার কামারকোনা এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে। রুহুল আমিন শাকিল (৪৭) বোয়ালিয়া এলাকার নুরুল আমিনের ছেলে। আল-আমিন (৪৮) মসূয়া ইউনিয়নের মসূয়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। মো. মোশাররফ হোসেন কটিয়াদী পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram