ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৩
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যুবদলের মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সাতকানিয়ায় মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক-এর নেতৃত্বে মিছিল ও অবস্থান কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, প্রচার সম্পাদক সোলায়মান বাবুল, সমাজকল্যাণ সম্পাদক নিয়াজুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু তৈয়ব।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন রাজিব, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শাহজাহান, উত্তর সাতকানিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তারসহ স্থানীয় যুবদল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগঠনের আন্দোলন অব্যাহত থাকবে এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদল সবসময় মাঠে সক্রিয় থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram