ঢাকা
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

জামালগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উপর আলোচনা করেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বন্দে আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিনহাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: আব্দুল বাতিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পীযুষ কান্তি মজুমদার, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো: শফিকুর রহমান, সাবেক সভাপতি নূরুল হক আফিন্দী, যুগ্ম আহবায়ক-১ আ: মালিক, যুগ্ম আহবায়ক-২ আজিজুর রহমান, সদস্য মাসুম মাহমুদ তালুকদার, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান মো: মাসুক মিয়া তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা খালেদ আহমেদ, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ প্রমুখ।

এ সময় বক্তারা, জামালগঞ্জ উপজেলায় নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, জুয়া সহ সকল অন্যায় কাজ প্রতিরোধ এবং সার্বিক জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ এতে অংশ নিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের দিকনির্দেশনা প্রদান। আইন-শৃঙ্খলা পরিস্থিতি: স্থানীয়ভাবে নাশকতা, মারামারি ও বিশৃঙ্খলা রোধে জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পদক্ষেপ নেয়া, জনসচেতনতা, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সরকারের সংশ্লিষ্ট দফতরের পাশাপাশি উপজেলার সকল নাগরিকদের কাছে সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক ও থানার অফিসার ইনচার্জ ওসি মো: বন্দে আলী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram