ঢাকা
২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : জুন ২৩, ২০২৬

আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দাউদকান্দি মডেল থানার সামনে গিয়ে সমাপ্ত হয়।

মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানান।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “জনগণ আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে। দলটির কিছু নেতাকর্মী এখনও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতার পাঁয়তারা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে ঐক্যবদ্ধ। কোনো অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না। বিএনপি সবসময় জনগণের জানমাল রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।”

ড. মারুফ হোসেন নেতাকর্মীদের উদ্দেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, “সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনগণের স্বার্থবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram