ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৮
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৬

নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (২২/৬/২৬) পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, হোপ এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ।

কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মুন্সী তোফায়েল হোসেন। কারিগরি আলোচনা করেন কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া, উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল।

পার্টনার কংগ্রেসে উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের ১০টি সুনির্দিষ্ট লক্ষ্যের ওপর স্ব-চিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নবীনগর উপজেলায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে আবাদি জমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করা হচ্ছে। মূলত আজকের এ সভায় অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দীর্ঘ মতবিনিময় করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, উদ্যোক্তা কৃষক, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram