ঢাকা
logo
প্রকাশিত : June 22, 2026

জয়পুরহাটে ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: 'গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি' এ শ্লোগান নিয়ে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার আয়োজনে সোমবার রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

এসময় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জেলা শিক্ষা অফিসার (অতি: দায়িত্ব) ফজলুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর আশরাফুল ইসলাম, ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কৃষি-শিল্প-বিজ্ঞান সম্পাদক শামীম আহমেদ, ফুলকুঁড়ি আসর জয়পুরহাট শাখার পরিচালক শরিফুল ইসলাম, সহকারী পরিচালক জান্দার সাকাফি সানিসহ অন্যান্যরা।

শাখা পরিচালক জানান, পৌরসভার মধ্যে ৬টি প্রতিষ্ঠানে আম, পেয়ারা ও ঔষুধিসহ ৬ শতাধিক গাছের চারা বিতরণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram