ঢাকা
logo
প্রকাশিত : June 21, 2026

বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাঁদ থেকে লাফিয়ে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: পুলিশের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ছাঁদ থেকে লাফিয়ে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

মৃত রাশেদ খান মেনন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগরীর ১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

মৃতের ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) দুপুরে কোন মামলা ছাড়াই কাউনিয়া থানা পুলিশ রাশেদ খান মেননের পশ্চিম কাউনিয়ার বাসায় অভিযান চালায়।

এসময় আতঙ্কিত হয়ে রাশেদ খান মেনন গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাঁদ থেকে লাফিয়ে নিচে পরে গুরুত্বর আহত হন। পরিবারের লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাড়ির পেছনের দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে রাশেদ খান মেননের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ জানিয়েছেন, কোন অভিযান নয়; প্রাথমিকভাবে জানা গেছে, রাশেদ খান মেননের হার্টে রিং পরানো ছিলো। তিনি নিজ বাসার ছাঁদ দিয়ে হাটাহাটি করার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে মারা গেছেন।

ওসি আরও জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মৃতের মরদেহ তার পরিবারের সদস্যরা শেবাচিম হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram