ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৪
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল ১০৪ পরিবার

মো. আবুল হাসেম, ​মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ১০৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা শেষে উপকারভোগীদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বিশেষ উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। উপজেলার সাতটি ইউনিয়নের ৩০ জন এবং মাটিরাঙ্গা পৌরসভার ৭৪ জনসহ মোট ১০৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৫ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

​মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ​মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল, ​উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ উম্মে তাহমিনা মিতু বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার আন্তরিক প্রচেষ্টায় এই বিশেষ বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই মানবিক ও কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া আর্থিক সহায়তা নিতে আসা সুবিধাভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram