ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৬

অষ্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শফিক মিয়া (৩১) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার খয়েরপুর আবদুল্লাহপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার কালনী নদীর তীর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শফিক খয়েরপুর আবদুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আবদুল্লাহপুর বাজারে শ্রমিকের (লেবার) কাজ করতেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শফিক বুদ্ধিপ্রতিবন্ধী। তার দুই মেয়ে রয়েছে। মা-বাবা বেঁচে নেই। সম্প্রতি দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে বিচ্ছেদ হলে সালিশ-বিচারের মাধ্যমে স্ত্রীর মোহরানা ও ভরন পোষণ বাবদ তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র জানায়, জরিমানার ৪০ হাজার টাকা জোগার করে উক্ত টাকা তিনি নিজের কাছেই রাখতেন। বাকি ১০ হাজার টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন তিনি। আজ শুক্রবার সেই জরিমানার টাকা পরিশোধ করার কথা ছিল। স্থানীয়দের দাবি এ টাকার জন্যই কেউ হয়তো তাকে হত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram