ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১৯
logo
প্রকাশিত : জুন ১৯, ২০২৬

পার্বতীপুরে আ’লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান বলেছেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা তার কর্মী। শহীদ জিয়া এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আ’লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিলর মো. মঞ্জুরুল হক মঞ্জু বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যক্তিরা বিএনপিতে যোগদান করলে তাদের স্বাগত জানাই।

বৃহস্পতিবার রাতে পার্বতীপুর শহরের পুরাতন বাজার ধানহাটিতে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচন পরবর্তী নেতা, কর্মী ও জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং রামপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, সদস্য সচিব মাহবুব রশিদ সংগ্রাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খাদেমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান সিয়াম প্রমুখ।

বিএনপিতে যোগদানের বিষয়ে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক প্যানেল মেয়র, কাউন্সিল মো. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি নির্যাতিত ও নিষ্পেষিত ছিলাম। আমি জেলে ছিলাম কোন আওয়ামী লীগের নেতা আমার ও পরিবারের খোঁজ-খবর নেয়নি, তারা এখন পলাতক। তাই আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দিলাম।

পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো. মমিনুল ইসলাম ডাক্তার বলেন, পার্বতীপুর উপজেলা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ দুই-তিন শতাধিক নেতাকর্মী বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram