ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৬
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আটক ৭

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবক এবং পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন আরও ৫ জনসহ সর্বমোট ৭ আসামিকে গ্রেফতার করেছে। ১৮ জুন আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

​পুলিশের প্রচারিত বিজ্ঞপ্তি সূত্রে জানায়, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালিয়ে মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ, বোতলের ছিপি, গ্যাস লাইটার ও ফয়েল পেপার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

​পৃথক অভিযানে পোকখালী ইউনিয়ন থেকে সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩ আসামি এবং ইসলামাবাদ ইউনিয়ন থেকে অপরাধে জড়িত সন্দেহে (১৫১ ধারায়) আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

​ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, থানাকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ 'জিরো টলারেন্স' অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram