ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৩
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

তাহিরপুরে প্রশাসনের অভিযানে ড্রেজার ও বাল্কহেড জব্দ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী ও বড়ছড়া কয়লার ডিপো এলাকায় বালু ও পাথর খেকোদের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেল ৩টা থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ সাড়ে এগারো ঘণ্টাব্যাপী উপজেলা বাদাঘাট ও উত্তর শ্রীপুর ইউনিয়নে এই অভিযান চলে। অভিযানটির নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

​অভিযান সূত্রে জানা গেছে, ওই দিন যাদুকাটা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি বালু খেকো চক্রের ড্রেজার মেশিন জব্দ করে ড্রেজারটি ঘটনাস্থলেই অকেজো (ধ্বংস) করে দেয় মোবাইল কোর্ট।

এছাড়া বালু খেকোদের বিরুদ্ধে ঘাগটিয়া, ঢালারপার ও জামালেরচর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক টহল জোরদার করা হয়। পর গভীর রাতে বড়ছড়া কয়লার ডিপো এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুসহ ১০০ ফুট দৈর্ঘ্যের ইঞ্জিনচালিত বাল্কহেড নৌকা বাজেয়াপ্ত করে পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু এর সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ সুরক্ষা, সরকারি সম্পদ রক্ষায় আমাদের অভিযান চলবে। কোনো ছাড় দেয়া হবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram