ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৩
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

দাউদকান্দিতে অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর ওপর হামলার অভিযোগ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কানাচোয়া গ্রামে জমি ও বসতভিটা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক গর্ভবতী নারীকে মারধর, শ্লীলতাহানি, লুটপাট এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কানাচোয়া গ্রামের বাসিন্দা সানজিদা রহমান হ্যাপি (২৩) অভিযোগ করেন, তিনি বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী এনামুল হকের দেওয়া জমিতে রান্নাঘর নির্মাণের কাজ শুরু করলে একই এলাকার রুহুল আমীন, হারুন শিকারী ও তাফাজ্জল হোসেনসহ কয়েকজন এতে বাধা দেন। দীর্ঘদিন ধরে তাকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (১৮ জুন) দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয়। মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার ওপর আরও হামলা চালানো হয় এবং শ্লীলতাহানির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া, বাধা দিতে গেলে তার স্বামী উদ্যোক্তা এনামুল হককেও মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং রান্নাঘর নির্মাণের জন্য রাখা টিন, কাঠ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর দাবি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবেশীদের সহায়তায় পরে তাকে চিকিৎসার জন্য গৌরীপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল বারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অভিযোগ অভিযোগ গ্রহণ করা হয়েছে। এমন ঘটনা ঘটে থাকলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram