ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০২
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে টেকনাফ থানার একটি মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলম (২৫) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম হ্নীলা ইউনিয়নের ছোট লেচুয়াপ্রাং এলাকার বাসিন্দা। তিনি ওই মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

আজ দুপুরে র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ. ম. ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram