ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০০
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

লালমনিরহাটে আলোচিত শিশু নন্দিনী হত্যা, পিতা ও পুত্র গ্রেফতার

মাজহারুল ইসলাম বিপু, লালমনিরহাট প্রতিনিধি: মঙ্গলবার লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের সময় লালমনিরহাট জেলা প্রশাসক, লালমনিরহাটের পুলিশ সুপারসহ চারটি সরকারি গাড়ি ভাঙচুরে অন্তত ১৮ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মৃত নন্দিনী রানীর পিতা নলিনী মোহন বর্মণ বাদী হয়ে একটি হত্যাসহ সরকারি কাজে বাধা দানে পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেছে লালমনিরহাট পুলিশ বিভাগ ও আদিতমারী উপজেলা প্রশাসন। গ্রেফতারের পর আসামি বিধান চন্দ্র রায় হত্যার দায় স্বীকার করে নিয়েছে আদালতে।

হত্যা মামলায় হত্যাকারী বিধান চন্দ্র রায় ও তার বাবা মাকে আসামি করা হয়েছে। ঘটনার দিনেই আসামির পিতা ও পুত্রকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলার রাতেই ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন নিহত শিশু নন্দিনী রাণীর বাবা নলনী মোহন বর্মণ। আদিতমারী থানার মামলা নং ১০/১২১(১৬ জুন, ২০২৬)। পিতা ও পুত্র দুই আসামীকে বুধবার বিকালে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে আসামীদ্বয় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। অপর আসামী মমতা রাণীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

বুধবার (১৭ জুন) বিকালে লালমনিরহাট আমলী আদালত-২(সদর) এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিনের আদালতে এই জবানবন্দী দেন বিধান। এসব তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুর মৃত্যুর ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত ও অন্যান্য আলামতপর্যালোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একটি এলাকায় নিখোঁজ হওয়া শিশুটির মরদেহ পরদিন একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিশুটির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষে পুলিশ সুপারসহ অন্তত ১৮ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সরকারি কাজে বাধা প্রদান, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত শুরু করেছে পুলিশ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। আলোচিত এই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য যে, মৃত নন্দিনী রাণী (৭) আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকার নলিনী মোহন বর্মণের কন্যা। গত সোমবার (১৫ জুন) বিকাল ৩টা থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মিলেনি। পরদিন মঙ্গলবার (১৬ জুন) সকালে বাড়ীর পাশের একটি ভূট্টা ক্ষেতে বস্তাবন্দী অবস্থায় মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram