ঢাকা
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৬
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব আলম। পূর্ববর্তী ওসি মো. আব্দুল করিমের বদলিজনিত কারণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২ ঘটিকায় তিনি এ পদে যোগদান করেন।

​দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মাহবুব আলম আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকাবাসীর নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​পুলিশ-জনতা সম্পর্ককে আরও গতিশীল ও জোরদার করার আহ্বান জানিয়ে নবাগত ওসি বলেন, আত্রাইকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ভিকটিম ও অসহায় মানুষ যেন কোথাও কোনো প্রকার হয়রানির শিকার না হন এবং তারা যেন নির্ভয়ে আমার কাছে এসে সঠিক বিচার ও সেবা পান, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।

​তিনি আরও বলেন, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি আত্রাইয়ের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে চান। এজন্য তিনি স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

​মো. মাহবুব আলমের যোগদানের খবরে আত্রাই থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন। এলাকার সচেতন নাগরিকরাও নতুন ওসির দায়িত্ব পালনকালে তার সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram