ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

শ্রীমঙ্গলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া কালাপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ধর্ষক আনোয়ার হোসেন (৪০) কে আটক করে পুলিশে দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ৮ বছর বয়সী শিশুটি স্থানীয় লামুয়া মাদ্রাসায় যাবার পথে একই এলাকার মৃত মুসলিম রহমানের পুত্র আনোয়ার হোসেন শিশুটিকে ফুসলিয়ে একটি ঘরে নিয়ে শ্লীলতাহানী করে। শিশুটি সাংবাদিকদের জানায়, লোকটি ওই ঘরে নিয়ে তার ফ্রগ ও পাজামা খুলে তার সাথে খারাপ কাজ করেন।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, তিনি খবর পেয়ে মেয়ের বাড়ীতে যান এবং মেয়ে তার সাথে ঘটে যাওয়া নির্যাতন সম্পর্কে বর্ণনা দেন। পরে তিনিসহ অন্যরা মেয়েটিকে তার অভিভাবকসহ থানায় পাঠান।

পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী অভিযুক্ত আনোয়ার হোসেন এর বাড়িতে হামলা ভাংচুর চালিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘ভিকটিম শিশুটিকে নিরাপদ হেফাজতে রেখে মেডিক্যাল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে, শিশুটি সুস্থ আছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram