ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2026

গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলের কারাদণ্ড

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে অমানুষিক নির্যাতন করার অপরাধে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, বিকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা না পেলেই সে ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং মা-বাবাকে মারধর করত। তাকে সুস্থ করার জন্য এর আগে ছয় মাস রিহ্যাব সেন্টারেও (মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) রাখা হয়েছিল।

কিন্তু সেখান থেকে ফিরে এসে স্থানীয় মাদকসেবীদের প্ররোচনায় সে আবারও মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্তি থেকে ফেরাতে এর আগে মা-বাবা নিজেদের জমি বিক্রি করে বিকাশকে বিদেশেও পাঠিয়েছিলেন। কিন্তু সেখানেও মাদকাসক্ত বন্ধুদের চক্রে পড়ে সে দেশে ফিরে আসে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় ১০০ গ্রাম গাঁজাসহ বিকাশকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই দণ্ড প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram