ঢাকা
logo
প্রকাশিত : June 16, 2026

বাবুগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির পর বিএনপির দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে গণপিটুনির ঘটনার পর বিএনপির দুই নেতার সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের দলীয় কার্যক্রমে অংশগ্রহণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চাঁদপাশা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দলীয় প্যাডে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, চাঁদপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকির মোল্লা এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের দলের সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এতে আরও বলা হয়, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা দলের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন স্বাক্ষরিত ওই নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত সোমবার (১৫ জুন) রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রেইনট্রিতলা এলাকায় এক বালু ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন জাকির মোল্লা ও আব্দুর রাজ্জাক। পরে স্থানীয়ভাবে মুচলেকা নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram