ঢাকা
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : জুন ১৫, ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫-এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় বাহারছড়ার একটি দোতলা বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুদের তথ্যের ভিত্তিতে তল্লাশি পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মনছুর আলম (৪২)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা।

দুপুরে র‍্যাব-১৫-এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনছুর আলম অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram