

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাহমুদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার দিবাগত রাতে (১৪ জুন) পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জহিরুল হক পাঠানের ছেলে আসলাম পাঠানকে দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। একই রাতে পুলিশ মাহমুদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কল্যান্দী গ্ৰামের মোঃ আনোয়ার আলীর ছেলে আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে থানায় নিয়মিত মামলায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
