

স্টাফ রিপোর্টার: বিএনপি সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের আওতায় সারাদেশের মত পাবনাতেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
গত ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজারের ডুলহাজরা সাফারি পার্কে। পর মূহুর্তে সারা দেশের মত পাবনাতে উৎসব আমেজে পাবনা জেলা স্কুল চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে ও বাপা সেক্রেটারি সাংবাদিক আব্দুল হামিদ খানের পরিচালনায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ এ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান, ডিডিএলজি ও পৌর প্রশাসক খায়রুল বাশার, এসপি সার্কেল শরিফুল ইসলাম আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসবিহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি নেতা রেহানুল ইসলাম বুলাল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, জেলা স্কুলের প্রধান শিক্ষক আকতার-উজ্জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও অনেকে। পাবনা জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন সফলভাবে সমাপ্ত হয়।
