ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৩
logo
প্রকাশিত : জুন ১৪, ২০২৬

গফরগাঁওয়ে রবিন হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে পিটিয়ে ও কুপিয়ে কলেজ ছাত্র আশরাফুল আলম রবিন (২৩) হত্যা মামলার অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (১৪ জুন) দুপুর ১ টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনে আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত রবিনের বন্ধুরা, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম, বড়বোন ফাতেমা আক্তার ঝিনুক, সাবেক পৌর কাউন্সিল আলাল উদ্দিন সুলতান, কলেজ শিক্ষার্থী মাহাফুজ, রিমেল ও ইমিসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, একটি আলোচিত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাত মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে নিহত রবিনের পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অনতিবিলম্বে আসামি গ্রেফতার ও বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র রবিন নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে পরিকল্পিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবিন মারা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram