ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৪
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে তার নিজের ঘরে বিদ্যুতের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিজের ঘরে ফ্রিজের বিদ্যুতের সংযোগ এক স্থান থেকে অন্য স্থানে দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎এ বিষয়ে বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া বলেন, বৈদ্যুতিক শকে খলিল স্যারের মৃত্যু হয়েছে, এটা মেনে নিতে পারছি না। স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

‎এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram