ঢাকা
logo
প্রকাশিত : June 12, 2026

পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী” শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই বর্তমান বিশ্বের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রতি আরও উৎসাহিত করে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সমরেশ রায়। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আব্দুস সালাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাব।

প্রতিযোগিতায় উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুল, শহীদ জিয়া মাধ্যমিক বিদ্যালয়, কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষীখোলা কলেজিয়েট স্কুল, গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউশন এবং বিকেএএসএস ইনস্টিটিউশন।

প্রতিযোগিতায় হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে পাইকগাছা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, আধুনিক কৃষি প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।

অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram