ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৩
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে দি বাংলাদেশ টুডের কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শিপন উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক শিপন উদ্দিনসহ তাঁর পরিবারের তিন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সন্ত্রাসীরা হলেন, ফিরোজ উদ্দিন দিপু, ফরিদ ও আবু বক্কর সিদ্দিক বাবু।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাধা দিতে গেলে সাংবাদিক শিপন উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। হামলায় তাঁর মা ও বোনও আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সাংবাদিক শিপন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল কুদ্দুস বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram