ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৬
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

গুরুদাসপুরে স্টার্টআপ বিজ্ঞান ও উদ্ভাবনী প্রতিযোগিতায় ১ম ধারাবারিষা হাইস্কুল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে গুরুদাসপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ধারাবারিষা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করেছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন ইউএনও ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিলচলন শহীদ সামসুুজ্জোহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একরামুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। এসময় উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, আইসিটি কর্মকর্তা মাহাবুবুর রহমান, ধারাবারিষা হাইস্কুলের প্রধান শিক্ষক শের-এ-আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram