ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৬
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘মেধা- বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই প্রদর্শনীতে তারা নিজেদের তৈরি বিভিন্ন চমৎকার উদ্ভাবনী প্রকল্প ও আইডিয়া তুলে ধরেন।

​শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি’ এই অনুষ্ঠানের আয়োজন করে। ​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে দায়িত্বপ্রাপ্ত অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আজকের এই তরুণরাই আগামীর উন্নত বাংলাদেশের মূল কারিগর। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী মেধাকে বিশ্বমানের করে গড়ে তোলা। এ ধরনের প্রোগ্রাম শিক্ষার্থীদের গবেষণামুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনের বিকল্প নেই। আত্রাইয়ের শিক্ষার্থীদের মধ্যে যে অদম্য মেধা ও সৃজনশীলতা দেখলাম, তা সত্যিই আশাব্যঞ্জক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যেকোনো গঠনমূলক গবেষণায় প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

​এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। এছাড়াও উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram