

সৈয়দ এম এ বাসার, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” শুক্রবার, ১২ জুন ২০২৬ পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম EESS, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার আয়োজনে এবং এসইডিপি-র সহযোগিতায় এ প্রদর্শনী হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অরূপ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি সরকারি কলেজের প্রভাশক ত্রিরতন চাকমা, পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতিলা চাকমা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞান প্রকল্প ও নতুন ধারণা প্রদর্শন করে। শিক্ষকরাও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে দিকনির্দেশনা দেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। এ ধরনের প্রদর্শনী ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।
উক্ত মেলায় পানছড়ি উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে ১ম স্থান অধিকার করে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, ২য় নালকাটা উচ্চ বিদ্যালয়, ৩য় লোগাং উচ্চ বিদ্যালয়।
