

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৮ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে রাতে উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শার্শা থানাধীন গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আনিসুর রহমান (নিরস্ত্র), এএসআই মোঃ জহুরুল ইসলাম (নিরস্ত্র) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, নড়াইল জেলালোহাগড়া থানার মৃত শেখ জিল্লুর রহমান জিন্নাহ ছেলে শেখ তসলিম উদ্দীন(২৩), যশোর জেলা কোতয়ালী থানার মৃত জামাল বাহাদুর ছেলে সোহেল রানা (৩০)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতাকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অবৈধ এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে এবং গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
