ঢাকা
logo
প্রকাশিত : June 11, 2026

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসময়ে পেঁয়াজ চাষে কৃষকের সাফল্য

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাজারে যখনই পেঁয়াজের অস্থিরতা দেখা দেয়, ঠিক তখনই গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করে সাফল্য অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষক তাইবুর রহমান। তিনি বাড়ির পাশে ৩৩ শতাংশ জমিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করেছেন। আর প্রথম আবাদেই পেয়েছেন সফলতা। তিনি এই উৎপাদিত পেঁয়াজ কন্দ সংরক্ষণ করবেন পরবর্তীতে সেই কন্দ থেকেই বীজ উৎপাদন করবেন। তার এইসব কার্যক্রম দেখে গ্রামের অন্য কৃষকদেরও এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে। বাজারে যখন পেঁয়াজের দাম বেশি, ঠিক তখনই এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে পেঁয়াজের ঘাটতি মেটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এই কৃষক।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানায়, দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি কমাতে সরকারি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে নাসিক রেড এন-৫৩ বা গ্রীষ্মকালীন বিশেষ উন্নত জাতের বীজ, সার এবং প্রয়োজনীয় বালাইনাশক বিনামূল্যে বিতরণ করা হয়েছিল। একই সাথে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত তদারকি ও কারিগরি পরামর্শ দিত।

গ্রীষ্মকালীন এই পেঁয়াজ ১১০-১২০ দিনের মাথায় তোলা হয়। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ হয় ২০ হাজার টাকার মত। উৎপাদিত পেঁয়াজ থেকে বীজ উৎপাদন হবে ৮০ কেজি। প্রতি কেজি পেঁয়াজের বীজ বিক্রি হবে ২ হাজার টাকা দরে। এতে কৃষক অধিক মুনাফা অর্জন করবে। যদি গ্রীষ্মকালীন এই পেঁয়াজ কৃষকরা চাষ করে তাহলে আমদানি নির্ভরতা কমবে এবং পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে।

কৃষক তাইবুর রহমান জানান, চলতি বছরে প্রণোদনার আওতায় তিনি ১ কেজি পেঁয়াজের বীজ দিয়ে পেঁয়াজের চারা করেন, পরে মাঘ মাসে সেই চারা তার ৩৩ শতক জমিতে রোপণ করেন। কৃষি অফিসের পরামর্শে জমিতে পরিচর্যা করেন। পেঁয়াজের আবাদ অনেক ভালো হয়েছে। এই পেঁয়াজ কন্দ থেকেই বীজ উৎপাদন করা হবে। গ্রীষ্মকালে যে পেঁয়াজ চাষ করা যায় তা কেউ বিশ্বাস করেনি। পেঁয়াজ সাধারণত শীতকালে চাষ করা হয়। এখন নিজের চোখে দেখলাম কম পরিশ্রমে পেঁয়াজ'র বাম্পার ফলন হয়েছে। সেখান থেকে অনেক পেঁয়াজ ও বীজ বিক্রয় করতে পারবো।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোফাজুল হক জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ ভালো করার জন্য কৃষককে নিয়মিত পরামর্শ প্রদান করেছি। ফলন ভাল হয়েছে। এই জাতের পেঁয়াজ থেকে বীজ উৎপাদন করে ভালো দাম বিক্রয় করবে কৃষক।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান বলেন, খরা ও অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রতিকূলতা সত্বেও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পীরগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ হচ্ছে এবং ফলনও ভাল হয়েছে। পেঁয়াজ অন্যান্য ফসলের থেকে লাভজনক এবং এর উৎপাদন খরচও কম। সরকারিভাবেও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে প্রণোদনা দেয়া হচ্ছে যেন আমরা পেঁয়াজের আবাদ বাড়িয়ে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে পারি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram