ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৯
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

বান্দরবানে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ইউটিলিটি (সার্ভিস) ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার হাজরত আলীর ছেলে মো. শাকিব (২৩) এবং একই জেলার চরফ্যাশন এলাকার কামরুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শী মো. তুহিন ও টিটু চক্রবর্তী জানান, নির্মাণাধীন সার্ভিস ভবনে চারজন শ্রমিক দেয়ালের কাজ করছিলেন। তাদের মধ্যে তৃতীয় তলায় দুইজন শ্রমিক দেয়াল গাঁথুনির কাজ করার সময় একটি ইস্টিলের এঙ্গেল পার্শ্ববর্তী ১১ হাজার কেবি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এঙ্গেলটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শাকিব। তার সংস্পর্শে কামরুল হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।

বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, আহত দুইজন শারীরিকভাবে সুস্থ আছেন। ঘটনার কারণে তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram