ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৫
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

সাবেক পরিকল্পনামন্ত্রী'র এপিএস হাসনাত ও রিজু জেলহাজতে

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সহকারী একান্ত সচিব এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নুরুল হক এবং জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক মো. এমদাদ হোসেনের আদালতে পৃথকভাবে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে দুই বিচারক-ই তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

হাসনাতের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম এবং রিজুর পক্ষে অ্যাড. নজরুল ইসলাম। দুইজনের পৃথক জামিন শুনানীতেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা শুনানীতে অংশ নেন।

২০২৪ সালের ২রা সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং সাবেক তিন সংসদ সদস্যসহ ৯৯ জনের বিরুদ্ধে আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়। এতে সুনামগঞ্জের সাবেক তিন পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হয়েছিল। ওই মামলায় হাসনাতকে আসামি করা হয়। হাফিজ আহমদ নামের এক ব্যক্তি বাদী হয়ে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে এই মামলা করেন।

হাফিজ আহমদ দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের বাসিন্দা।তিনি সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের চার আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত জহুর আলীর বড় ভাই।

অন্যদিকে গেল বছরের ১৯ নভেম্বর জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক মন্ত্রী এমএ মান্নান, রেজাউল করিম রিজুসহ ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলার বাদী ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।

আদালতে হাসনাত ও রিজুর জামিন আবেদনের শুনানীর সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram