

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: দেওয়ানগঞ্জ পৌর এলাকায় কটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে।
থানা পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে পৌর এলাকার বাদে শশারিয়াবাড়ি এলাকার জামায়াত নেতা আজাদুলের বাড়ির সামনের পাকা রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল হক খান ও চুকাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজ্জাফর আলীকে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করে নাশকতার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
