ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৮
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

মেয়ের চোখের সামনে পানিতে তলিয়ে যায় মা, চার ঘন্টা পর মরদেহ উদ্ধার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সুলতানা বেগম (২৪) নামে দুই সন্তানের জননী বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের চার ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামের পাশে বৌলাই নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এরপূর্বে মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার ধুতমা গ্রাম সংলগ্ন বৌলাই নদীতে নিজ বাড়ির ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। তিনি ওই গ্রামের আবুল বাসারের স্ত্রী। তাদের এক ছেলে (৩) ও এক মেয়ে (৫) রয়েছে।

নিখোঁজ সুলতানা বেগম সাঁতার জানতেন না ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।

তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী জানায়, দুপুরে গোসল করার জন্য ছেলে মেয়েকে নিয়ে নদীর ঘাটে যান সুলতানা বেগম। পরে ঘাটে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। পরে মেয়ে এসে বাড়িতে বললে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

খবর পেয়ে তাহিরপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করতে বৌলাই নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram