ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২০
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

কলারোয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া হাসপাতাল রোডের দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) দুপুরের দিকে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলারোয়া হাসপাতাল রোডের কিছু চিকিৎসাকেন্দ্রে নিয়মনীতির তোয়াক্কা না করে সেবা দেওয়ার নামে ব্যবসা চালানো হচ্ছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নানাবিধ অনিয়ম ও বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং ডক্টরস ডিজিটাল ল্যাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, জনস্বার্থে ও চিকিৎসা সেবার মান বজায় রাখতে এই অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে দ্রুততম সময়ের মধ্যে পরিবেশ উন্নত করা ও বৈধ কাগজপত্র নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram